তামিম কেন সাকিবকে নিয়ে প্রশ্ন তুললেন ?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

তামিম কেন সাকিবকে নিয়ে প্রশ্ন তুললেন ?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০১:২৯:১২ পূর্বাহ্ন

তামিম কেন সাকিবকে নিয়ে প্রশ্ন তুললেন ?

সংগৃহীত


চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৩২ রান। সাকিবের এ স্কোর বলে দিচ্ছে, ভারতের বিপক্ষে কেমন ছিল বাংলাদেশের ব্যাটিং। তবে ব্যাটিংয়ের চেয়ে বড় চিন্তা সাকিবের বোলিং

বহুদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছে না সাকিব। তবে দলে জায়গা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ। কারণ বল হাতে দুর্দান্ত রয়েছে তার পারফরম্যান্স। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছেন ব্রেুকথ্রু।

পাকিস্তান সিরিজের পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। দুই ইনিংসে শিকার করেছিলেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে হন ব্যর্থ। আর ভারত সফরে ধরা পড়ে উল্টো চিত্র। ব্যাট হাতে রান পেলেও বল হাতে পুরোপুরি ব্যর্থ। প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ দিয়েও পাননি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে দিয়েছেন ৭৯ রান। এবারও ছিলেন উইকেটশূন্য। তার বোলিং নিয়ে কথা হয় ধারাভাষ্য কক্ষে। বিশেষ করে সাকিবের বলে কেন স্পিন হচ্ছে না, তা নিয়ে আলোচনা হয়। এ সময় ধারাভাষ্য প্যানেলে থাকা সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক জানান, আঙুলে চোটের কারণে ভালোভাবে বল ধরতে পারছেন না সাকিব।

এ সময় ক্যামেরায় সাকিবের আঙুল দেখানো হয়। যা দেখে স্পষ্ট বোঝা যায় হাতে চোট রয়েছে।

এ সময় ধারাভাষ্য প্যানেলে থাকা বাংলাদেশের তামিম ইকবালও প্রশ্ন রাখেন। জানান, সাকিবের এ সমস্যা ম্যাচের আগে ছিল কি না? আর এই সমস্যা যদি ম্যাচে আগে থাকে, তাহলে তা দল জানত কি না?

এ ছাড়া দুই ইনিংসেই সাকিবকে দেরিতে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে