বায়তুল মোকাররম খতিব হাফেজ মুফতি রুহুল আমিনকে অপসারণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বায়তুল মোকাররম খতিব হাফেজ মুফতি রুহুল আমিনকে অপসারণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন

বায়তুল মোকাররম  খতিব হাফেজ মুফতি রুহুল আমিনকে অপসারণ

সংগৃহীত


বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদের  মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এরপর থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জুমার নামাজ পড়িয়ে আসছিলেন। কিন্তু রুহুল আমিন গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) হঠাৎ জুমার নামাজ পড়াতে গেলে মুসল্লিরা তার পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। এ নিয়ে মসজিদের মধ্যেই দুপক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়ায় এবং ভাঙচুর করা হয় মসজিদ।

এ ঘটনায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তাবার্তা / এনআর