সংগৃহীত
দেশে কয়েক বছর ধরে গ্যাস সরবরাহের সংকট বাড়ছে। তবু রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে খুলনা ও রাজশাহীতে নেওয়া হয়েছে গ্যাসের পাইপলাইন। তবে নতুন সংযোগ হয়েছে হাতে গোনা। রংপুরে নেওয়া হচ্ছে নতুন লাইন। যদিও গ্যাস কবে যাবে, তার নিশ্চয়তা নেই। হাজার হাজার কোটি টাকায় গ্যাস পাইপলাইন নির্মাণ করে লোকসানে ডুবছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
জিটিসিএল সূত্র বলছে, দেশের মোট গ্যাস সরবরাহের ৭৫ শতাংশ সঞ্চালন করে জিটিসিএল। পাইপলাইনে গ্যাস সরবরাহ হলে সঞ্চালন চার্জ পায় জিটিসিএল, এটিই তাদের আয়ের একমাত্র উৎস। গ্যাস সরবরাহ কমলে আয়ও কমে যায়। দিনে তাদের গ্যাস সঞ্চালন সক্ষমতা ৫০০ কোটি ঘনফুট। তারা সরবরাহ করে ২০০ কোটি ঘনফুট। অর্ধেকের বেশি সক্ষমতা থাকছে অব্যবহৃত।
বিগত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে একের পর এক পাইপলাইন নির্মাণ করে এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জিটিসিএল। কোম্পানির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, এসব প্রকল্পে দাতা সংস্থা ও সরকারের পাশাপাশি জিটিসিএলের নিজস্ব অর্থায়ন আছে। এসব বিনিয়োগ করে আর্থিক চাপে পড়েছে সংস্থাটি। ঋণের কিস্তি শোধের চাপের মধ্যে কমছে সংস্থাটির আয়।
প্রকল্পসমূহ মূলধনীকরণের ফলে ঋণের সুদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে অবচয় বৃদ্ধি এবং সিস্টেম লস অন্তর্ভুক্ত করার কারণে কোম্পানির ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
জিটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রূখসানা নাজমা ইছহাক
১৯৯৩ সালের ৪ ডিসেম্বর কোম্পানি নিবন্ধন নিয়ে যাত্রা শুরু করে জিটিসিএল। ওই সময় সঞ্চালন লাইন ছিল ৫৪৪ কিলোমিটার। ২০২২-২৩ অর্থবছর শেষে এটি দাঁড়ায় ২ হাজার ১৬৭ কিলোমিটারে। ২০২০-২১ অর্থবছরেও ৭৪ কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি। এরপর ২০২১-২২ অর্থবছরে ২১৭ কোটি টাকা লোকসান গোনে। আগের বছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে ১১ শতাংশ গ্যাস সঞ্চালন কমেছে সংস্থাটির। ওই অর্থবছরে সংস্থাটি লোকসান করেছে ১ হাজার ২১২ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে জিটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রূখসানা নাজমা ইছহাক বলেন, ‘প্রকল্পসমূহ মূলধনীকরণের ফলে ঋণের সুদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে অবচয় বৃদ্ধি এবং সিস্টেম লস অন্তর্ভুক্ত করার কারণে কোম্পানির ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।’
জৈন্তাবার্তা / এআর




