গুলশান থেকে সাবেক শিল্পমন্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

গুলশান থেকে সাবেক শিল্পমন্ত্রী গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ১০:১১:৫৩ পূর্বাহ্ন

গুলশান থেকে সাবেক শিল্পমন্ত্রী গ্রেপ্তার

সংগৃহীত


রাজধানীর গুলশান থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর),ভোরে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / এআর