পাকিস্তানের সমর্থন চাইলেন ড. ইউনূস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

পাকিস্তানের সমর্থন চাইলেন ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০১:৪৬:১১ পূর্বাহ্ন

পাকিস্তানের সমর্থন চাইলেন ড. ইউনূস

ছবি সংগৃহীত


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা একটি ভালো উপায় হতে পারে এবং সেজন্য পাকিস্তানের সমর্থন প্রয়োজন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

এই উদ্যোগে ড. ইউনূসের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি এবং দেশগুলোকে আঞ্চলিক প্ল্যাটফর্ম পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হওয়া উচিত। আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।’

বৈঠকে দুই দেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করা ও দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / আরআর