দিল্লিতে মাজারে মিলল শামীম ওসমানের দেখা!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

দিল্লিতে মাজারে মিলল শামীম ওসমানের দেখা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০১:৫৫:৩৩ পূর্বাহ্ন

দিল্লিতে মাজারে মিলল শামীম ওসমানের দেখা!

ছবি সংগৃহীত


অবশেষে শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী দিল্লিতে হজরত নিজামউদ্দিনের দরগায়। শেখ হাসিনার জন্য নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দোয়া করিয়েছেন তিনি।

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের এক মাসের মাথায় নিজামউদ্দিনের দরগায় মনিরুল হক নামে এক ফ্রিল্যান্স ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পরেন শামীম ওসমান। চলতি মাসের শুরু দিকে করা ওই ভিডিওটি সংবাদ মাধ্যমের কাছে দিয়েছেন ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। 

জানা গেছে, মাজারে এক ব্যক্তিকে দিয়ে দোয়া করান শামীম ওসমান। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, ‘শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও। শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো।’

ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরুল জানান, ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে নিজামুদ্দিনের দরগায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বাংলাদেশ শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। আর সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হন তিনি। ওই সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরো তিনজন সদস্য ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগাহের একপাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখা যায়। এমনকি যিনি দোয়া পড়ছিলেন, তাকে টাকাও দেওয়া হয়।

এর আগে, গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি-মন্ত্রী গোপনে দেশ ছাড়েন।

জৈন্তা বার্তা / আরআর