আইজিপি মামুন ৪ ও কাউন্সিলর মানিক ৫ দিনের রিমান্ডে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

আইজিপি মামুন ৪ ও কাউন্সিলর মানিক ৫ দিনের রিমান্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ১১:০৯:১৪ পূর্বাহ্ন

আইজিপি মামুন ৪ ও কাউন্সিলর মানিক ৫ দিনের রিমান্ডে

ছবি:সংগৃহীত


ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে নিউমার্কেট থানায় করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চারদিন ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।অপর দিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন। 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা / সুলতানা