সাগর-রুনি হ ত্যা মা মলা : টাস্কফোর্স গঠনের নির্দেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সাগর-রুনি হ ত্যা মা মলা : টাস্কফোর্স গঠনের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০১:০৪:৪৬ পূর্বাহ্ন

সাগর-রুনি হ ত্যা মা মলা : টাস্কফোর্স গঠনের নির্দেশ

ছবি সংগৃহীত


সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম থেকে র‌্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে, অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে ছয় মাসের মধ্যে তদন্ত করে ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জৈন্তা বার্তা / আরআর