ছবি: নিজস্ব
জৈন্তাপুরে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক ( পুরুষ ও মহিলা) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২২শে সেপ্টেম্বর হতে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মৌলিক প্রশিক্ষণের আয়োজক ছিলো জৈন্তাপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সমাপনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, পল্লী এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রিয় দিবস, ধর্মীয় উৎসব, সকল ধরণের নির্বাচন থেকে শুরু করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।
তিনি আরো বলেন, আর অল্প কয়েকদিন পর শারদীয় উৎসব দূর্গা পূজা শুরু হতে যাচ্ছে। পূজা চলাকালীন এই সময়টাতে আনসার ও ভিডিপির সদস্যরা দিনরাত এক করে পূজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি পুরুষ ও নারী সদস্যদের নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।
এ সময় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রশিক্ষিকা হেপী রানী সরকার, ৪ নং দরবস্ত ইউনিয়ন দলনেতা রশিদ আহমেদ,দরবস্ত ইউনিয়ন দলনেত্রী খোদেজা বেগম সহ প্রশিক্ষণ অংশ নেয়া ভিডিপি সদস্য সহ অন্যান্যারা।
জৈন্তাবার্তা / জারা




