মূল্যস্ফীতি নামলো এক অংকে, কিছুটা স্বস্তি খাদ্যেও
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

মূল্যস্ফীতি নামলো এক অংকে, কিছুটা স্বস্তি খাদ্যেও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি নামলো এক অংকে, কিছুটা স্বস্তি খাদ্যেও

ছবি : ফাইল ফটো


আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৯ শতাংশ হারে হয়েছিল, যা গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে নেমে এসেছে ৯ দশমিক ৯২ শতাংশে। অর্থাৎ, আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৫৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতিতেও খানিকটা স্বস্তি ফিরেছে। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪০ শতাংশে, যা আগস্টে ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।

সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ, যা সেপ্টেম্বরে নেমে এসেছে ৯ দশমিক ৯২ শতাংশে।

বুধবার (২ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। খাদ্য খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪০ শতাংশ হয়েছে, গত আগস্টে ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। আগস্টে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ, যা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫০ শতাংশে।

জৈন্তাবার্তা / রহমান