সিলেটে নারীর ৬ লাখ টাকা উদ্ধার করে দিল পুলিশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সিলেটে নারীর ৬ লাখ টাকা উদ্ধার করে দিল পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১০:০১:৫৯ পূর্বাহ্ন

সিলেটে নারীর ৬ লাখ টাকা উদ্ধার করে দিল পুলিশ

ছবি:সংগৃহীত


সিলেটে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে এক নারীর কাছ থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ টাকা আত্মসাত করেছিল প্রতারক চক্র। পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পেয়েছেন ওই নারী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর প্রতারক চক্র ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে দক্ষিণ সুরমার কুতুবপুরের আনোয়ার আলীর স্ত্রী মোছা. সুলতানা বেগম চৌধুরীকে ফোন দেয়। তারা কৌশলে ওটিপি নাম্বার নিয়ে ব্যাংক একাউন্ট হ্যাক করে সুলতানা বেগম চৌধুরীর একাউন্ট থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর সুলতানা বেগম চৌধুরী কোতোয়ালী থানায় একটি সাধারণ  ডায়েরি (নং-৯৩৮) করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্তে নামে। পুলিশের চেষ্টায় আত্মসাতকৃত টাকা উদ্ধার হয়। মঙ্গলবার উদ্ধার হওয়া টাকা ফেরত পেয়ে সুলতানা বেগম সাধারণ ডায়েরি প্রত্যাহার করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী