রাজনগরে চাঞ্চল্যকর সিরাজুল ইসলাম ছানা হত্যা মামলার মূলহোতা গ্রেফতার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

রাজনগরে চাঞ্চল্যকর সিরাজুল ইসলাম ছানা হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১০:৪০:২৯ পূর্বাহ্ন

রাজনগরে চাঞ্চল্যকর সিরাজুল ইসলাম ছানা হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারে রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা মোঃ পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (২ অক্টোবর) দুপুর ২ টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজনগরে আলোাচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূলহোতা’কে গ্রেফতার করতে হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ পিন্টু সুলতান (৫১), পিতা-আশ্বব আলী, গ্রাম -রক্তা রাজনগর।

গত ৯ আগস্ট আনুমানিক সকাল ১০টার দিকে মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যালঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালায়। মোঃ সিরাজুল ইসলাম (ছানা) চেয়ারম্যান উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টুসুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪ তারিখঃ- ১৫ আগস্ট ২০২৪ইং ধারা-১৪৩ /১৪৭ /১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৪ /৩২৫ / ৩২৬ /৩০৭ /৩০২ /৪২৭ /৩৮০ /১১৪ /৩৪।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী