ফেঞ্চুগঞ্জ সে তু তে টোল আদায় শুরু হচ্ছে আজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জ সে তু তে টোল আদায় শুরু হচ্ছে আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১১:০০:৪৩ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জ সে তু তে টোল আদায় শুরু হচ্ছে আজ

প্রতীকী ছবি


সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুতে ফের টোল আদায় শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর)। টোলপ্লাজা সংস্কার শেষে সিলেট সড়ক বিভাগ টোল আদায়ের উদ্যোগ নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন।

জানা গেছে, গত কিছুদিন ধরে ত্রুটির কারণে ফেঞ্চুগঞ্জ টোলপ্লাজাটি ক্ষতিগ্রস্থ হয়। ফলে সাময়িক সময়ের জন্য টোল আদায় বন্ধ থাকে। প্রয়োজনীয় মেরামত কাজ শেষে টোলপ্লাজাটি সচল করেছে সওজ। ফলে আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে পুণরায় টোল আদায় শুরু হচ্ছে।

 সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের (এন ২০৮) ৩৬তম কিলোমিটারে অবস্থিত ফেঞ্চুগঞ্জ টোলপ্লাজায় পুণরায় টোল আদায় শুরু হচ্ছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী