ভারতীয় চকলেট পাচার ছবি:সংগৃহীত
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চকলেট পাচারকালে একটি ইজিবাইক সহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম খোরশেদ আলম (৫৫)। সে ঘিলাতৈল কদমখাল গ্রামের মৃত আবদুল আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২রা অক্টোবর) রাত ১১:০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত চৌড়িহাটি এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জৈনিক হারিস উদ্দিনের বাড়ীর সামনে পাকা রাস্তা থেকে ইজিবাইকটি আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে ইজিবাইক হতে ১৩টি ধূসর রংয়ের কার্টুন উদ্ধার করা হয়।
পুলিশ জানায় কার্টুন গুলোতে ভারতীয় ব্রান্ডের নেসটলে কিটক্যাট চকলেট ছিলো যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৩১ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আসামি সহ দুইজনকে অজ্ঞাত নামীয় আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বৃহস্পতিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




