মেসির জোড়া গোলে শিরোপা জিতল ইন্টার মায়ামি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

মেসির জোড়া গোলে শিরোপা জিতল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০১:১৭:৫৬ পূর্বাহ্ন

মেসির জোড়া গোলে শিরোপা জিতল ইন্টার মায়ামি

ছবি সংগৃহীত


চোট থেকে ফিরেছেন খুব বেশি সময় হয়নি। তারপরও বল পায়ে মাঠে আলো ছড়ালেন লিওনেল মেসি। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করলেন তিনি। প্রতিপক্ষও কম যাচ্ছিল না অবশ্য। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। এতে শিরোপা জিতে নেয় জেরার্দ মার্তিনোর দল।

লোয়ারডটকম স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে এমএলএস সাপোর্টার্স শিল্ড শিরোপা জিতে নিল ইন্টার মায়ামি। বিরতির আগে দুটি গোল করে দলকে মেসি এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান দিয়েগো রসি। পরে সুয়ারেজ গোল মায়ামিকে আরও এগিয়ে নেন। এরপর অবশ্য আরও একটি গোল পায় কলম্বাস। শেষে সমতার সুযোগও পায় তারা। তবে দারুণ নৈপুণ্যে জয় রক্ষা করেন মায়ামি গোলরক্ষক।

গোল পেতে মায়ামিকে অপেক্ষা করতে হয়েছিল ৪৫তম মিনিট পর্যন্ত। জর্দি আলবা থেকে আসা লং পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন মেসি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তিনি। ফ্রি কিক থেকে দারুণ এক বাঁকানো শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর প্রথম মিনিটেই ব্যবধান কমায় কলম্বাস। কিন্তু দুই মিনিট পরেই গোলকিপারের ভুলে আবার দুই গোলে পিছিয়ে পড়ে তারা। উঁচু হয়ে আসা আপাত সহজ একটি বল ধরতে গিয়ে হাত থেকে ফসকে যায় কলম্বাস গোলকিপারের। কাছেই থাকা সুয়ারেস হেডে করেন লক্ষ্যভেদ। ৬১তম মিনিটে অবশ্য পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় কলম্বাস। ৮৪তম মিনিটে তারা সুযোগ পায় সমতায় ফেরার। কিন্তু পেনাল্টি পেয়েও মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডারকে ফাঁকি দিতে পারেননি কলম্বাসের হের্নান্দেস।

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি। ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে