ছবি:সংগৃহীত
দুর্গাপূজায় বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা। যেখানে আগে ৯ থেকে ১০ গাড়ি পেঁয়াজ আমদানি হতো। এখন তা বাড়িয়ে ১৬ থেকে ২৬ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। দুর্গাপূজায় আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি বাড়ানো হয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছেন। এদিকে আমদানি বেড়ে যাওয়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম।
দেশে ভারতীয় পেঁয়াজ আমদানী বাড়ায় দাম কমলেও সিলেটে এখনো অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম। সিলেটের বাজারে বৃহস্পতিবারও ১০০ টাকার কেজির নিচে বিক্রি হয়নি পেঁয়াজ। এ নিয়ে ক্রেতাদের ক্ষোভ থাকলেও ব্যবসায়ীরা বলছেন সেই পেঁয়াজ এখনো সিলেটের বাজারে আসেনি। আমরা কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করবো বলেও জানান ব্যবসায়ীরা।
গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনে এই বন্দর দিয়ে ভারতীয় ৪২টি ট্রাকে ১ হাজার ১৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা জানান, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও বুধবার তা কেজিতে পাঁচ থেকে ১০ কমিয়ে ৭৫ থেকে ৮০ কেজি দরে বিক্রি হয়েছে। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জৈন্তাবার্তা / সুলতানা




