নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারীর নামে একাধিক মামলা রয়েছে। তার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জৈন্তা বার্তা / আরআর




