কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র ছবি:সংগৃহীত
সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) মধ্যরাতে উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড্ডা থানায় হওয়া একটি হত্যা মামলায় কৃষক লীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
২০১৯ সালে কৃষক লীগের কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে সংগঠনটির সভাপতির দায়িত্ব পান সমীর চন্দ।
জৈন্তাবার্তা / সুলতানা




