ছবি: নিজস্ব
জৈন্তাপুরে ১৮ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা।
আটককৃত আসামির নাম আব্দুল শুকুর (৩২)। সে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শিকার খাঁ গ্রামের মো হোসেন মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৪ঠা অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শিকার খাঁ গ্রামে অভিযান চালায় সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা সদস্যরা।
এ সময় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ- পরিদর্শক মোঃ মামুনার রশীদের নেতৃত্বে সঙ্গীয় গোয়েন্দা সদস্যরা আসামি আবদুল শুকুরের নিজবাড়ীতে তল্লাশি চালায়। পরে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভিতর হতে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ শুকুরকে আটক করা হয়।
পরে আটককৃত আসামি আব্দুল শুকুরকে ইয়াবা সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্তো ঘটনায় আব্দুল শুকুরকে আসামি করে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও বহন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




