ওসমানীনগরে নামাজের সময় গাড়ি চুরি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ওসমানীনগরে নামাজের সময় গাড়ি চুরি

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৮:৫২:৫৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে নামাজের সময় গাড়ি চুরি

ফাইল ছবি


ওসমানীনগরে সিএনজি চালিত একটি অটোরিক্সা গাড়ি চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম বুরুঙ্গা সঞ্জিব মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গাড়ি মালিক মো. ইসহাক আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের ওয়াব উল্লার ছেলে মো. ইসহাক আলী(৫৫) তার নিজস্ব সিএনজি চালিত অটোরিক্সা গাড়িটি (সিলেট-থ-১১-৫২৩৭) পশ্চিম বুরুঙ্গা সঞ্জিব মার্কেটের পাশে রেখে শুক্রবারের নামাজ পড়তে পশ্চিম বুরুঙ্গা জামে মসজিদে যান। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান নির্ধারিত স্থানে রাখা গাড়িটি নেই। স্থানীয়দের ধারণা গাড়ি চোর চক্র নামাজ চলাকালীন সময়ের কোন এক সময় গাড়িটি নিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বলেন, গাড়িটি উদ্ধারের জন্য আমরা কাজ করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী