গোলাপগঞ্জে বন্যায় ক্ষ তি গ্র স্ত দের মধ্যে নগদ অর্থ বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বন্যায় ক্ষ তি গ্র স্ত দের মধ্যে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৯:৩৩:১১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বন্যায় ক্ষ তি গ্র স্ত দের মধ্যে নগদ অর্থ বিতরণ

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডন্স ইউএসএ'র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।

গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বেলা ৩টায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডন্স ইউএসএ'র উপদেষ্টা ও ফুলবাড়িয়া আজারিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ, যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় প্রতিনিধি মাসহুদুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মারজান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মীর মোহাম্মদ আব্দুন নাসের, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক এম ফয়সাল আলম, সাংবাদিক ও শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরী, ফ্রান্স প্রবাসী আজিজুর রহমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডন্স ইউএস'র 

স্থানীয় প্রতিনিধ শাহাদাত হোসেন হাদী।অনুষ্ঠানে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউ এস এর পক্ষ থেকে উপজেলার চারটি ইউনিয়নের চল্লিশটি পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়। এছাড়া পাঁচটি পরিবারকে  পাঁচটি সেলাই মেশিন প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী