সিলেটে শাবি উপাচার্যের বাংলো থেকে পুলিশের লুট হওয়া অ স্ত্র উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সিলেটে শাবি উপাচার্যের বাংলো থেকে পুলিশের লুট হওয়া অ স্ত্র উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১১:৪০:৪৭ পূর্বাহ্ন

সিলেটে শাবি উপাচার্যের বাংলো থেকে পুলিশের লুট হওয়া অ স্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাংলোর পাশের বাঁশঝাড় থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রটি নিজেদের বলে দাবি করেছে জালালাবাদ থানা পুলিশ।

অস্ত্রটি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি বলে জানিয়েছেন থানার ওসি হারুনুর রশিদ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শুক্রবার দুপুরে উপাচার্যের বাংলোর পাশে অবস্থিত গ্যারেজের পেছনে বাঁশঝাড়ের ভেতরে একটি অস্ত্র দেখতে পান সেখানে কর্মরত এক পরিচ্ছন্নতা কর্মী। খবর পেয়ে বিকাল সাড়ে তিনটায় আমরা সেখানে উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করি এবং এটি নিজেদের অস্ত্র বলে নিশ্চিত হই।

উপাচার্যের বাংলোতে অস্ত্র কিভাবে এলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনের সময় আমাদের অনেকেরই অস্ত্র হারিয়ে যায় এটি সেগুলোর মধ্যে একটি। এখনো অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি যেগুলো উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্রটি পুলিশ সদস্যরা নিয়ে গেছেন। এই অস্ত্রের অপব্যবহার হলে অনেকের নিরাপত্তার ঝুঁকি হতে পারতো। পুলিশ সদস্যরা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন অস্ত্র উদ্ধারে সহযোগিতা করার জন্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী