সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১০:১৮:৫৩ পূর্বাহ্ন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ছবি : সংগৃহীত


সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, অফিসিয়াল কাজে আতিকুর রহমান  মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সাইফুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী