ইন্তেকাল করেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ইন্তেকাল করেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১০:৪৩:০১ পূর্বাহ্ন

ইন্তেকাল করেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছবি:সংগৃহীত


সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

রাতে বি চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, মৃত্যুর সময় হাসপাতালে বিছানার পাশে স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলে মাহি বি চৌধুরীসহ সবাই পাশে ছিলেন।

এদিকে, বি চৌধুরীর মৃত্যুর খবর শুনে রাজনৈতিক মহলে শোক নেমে এসেছে।

গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার (২ অক্টোবর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও শায়লা চৌধুরীর তত্ত্বাবধায়নে সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার স্ত্রীর নাম হাসিনা ওয়ার্দা চৌধুরী। দুই মেয়ে এবং এক ছেলের জনক। তার বড় মেয়ে মুনা চৌধুরী, পেশায় আইনজীবী। ছোট মেয়ে শায়লা চৌধুরী, পেশায় চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। একমাত্র ছেলে মাহী বি. চৌধুরী রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী