সিলেট ও সুনামগঞ্জে ৫৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ৫৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ টক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০১:১৬:১২ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ৫৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ টক


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ অক্টোবর) ভোরে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল ভারতীয় কাতান শাড়ি ১৯০ পিস, মহিষ ৫টি, হেয়ার ওয়েল ৪০৫ পিস, শুকনা সুপারি ১৫০০ কেজি, চিনি ৯০০ কেজি, ফেনসিডিল ৪৭ বোতল, বাংলাদেশি রসুন ১৩৩০ কেজি, শিং মাছ ১৮০ কেজি এবং মোটরসাইকেল ১টিসহ অন্যান্য মালামাল আটক করে। এগুলোর আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৮৫০ টাকা। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানীর মালামাল আটক করা হয়। আটককৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী