জৈন্তাপুরে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০১:৩৪:২৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি নিজস্ব


"শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।

পরে জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, সারিঘাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, খাজার মোকাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন, তৈয়ব আলি ডিগ্রি কলেজের প্রভাষক নোমান আহমেদ খসরু, মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস একাডেমির প্রধান শিক্ষক অঞ্জনা দেবী নাথ, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুর রহমান, চারিকাঠা মাদ্রাসার প্রিন্সিপাল মামুনুর রশিদসহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী