এক রাতেই বদলে গেছে চিত্র, বিয়ানীবাজারজুড়ে গ্রে প্তার আ তঙ্ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

এক রাতেই বদলে গেছে চিত্র, বিয়ানীবাজারজুড়ে গ্রে প্তার আ তঙ্ক

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০১:৪৫:০১ পূর্বাহ্ন

এক রাতেই বদলে গেছে চিত্র, বিয়ানীবাজারজুড়ে গ্রে প্তার আ তঙ্ক

প্রতীকী ছবি


গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সিলেটের বিয়ানীবাজার থানায় একের পর এক মামলায় দিশেহারা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ সারীর নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, থানা পুলিশের অভিযানে শুক্রবার (৪ অক্টোবর) রায়হান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম দুই নেতা কলিম উদ্দিন ও সাইফুল ইসলাম রোকনকে গ্রেপ্তারের ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।

গত ১৫ বছর কোনো প্রয়োজন ছাড়া থানা সদরে আসা একদিনের জন্য বন্ধ না করা আওয়ামী লীগের শীর্ষ সারীর নেতারা গত দুই মাস ধরে আত্মগোপনে রয়েছেন। শীর্ষ নেতাদের মতো আত্মগোপনে রয়েছেন পৌরসভা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঝে মধ্যে দুয়েকজনকে পৌরশহরে এক ঝলক দেখা গেলেও পর মুহূর্তে উধাও হয়ে যান। 

গুরুত্বপূর্ণ কাজে শহরে আসা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বলেন, এসব রাজনৈতিক মামলা। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তবে শহরের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন যারা আত্মগোপনে ছিলেন তারা এখন প্রকাশ্যে মিছিল-মিটিং করছেন। যারা প্রকাশ্যে ছিলেন তারা এখন আত্মগোপনে। এরকম রাজনৈতিক চর্চা যতদিন থাকবে দেশের প্রকৃত উন্নয়ন হবে না।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানা, উপজেলা ও পৌরশহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলাকালে গুলিতে নিহত তিনজনের পরিবার থানায় পৃথকভাবে তিনটি হত্যা মামলা দায়ের করে। এ ছাড়া ওইদিনের ঘটনায় আহত দুবাগ ইউনিয়নের নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশের তদন্ত ও অভিযানে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার আশ্বাস দিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, তিন হত্যা মামলাসহ গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা চার মামলার সকল আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী