জৈন্তাপুরে ইমাম সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ইমাম সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০২:০৬:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ইমাম সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও সম্মিলিত উলামা মাশায়েখ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে "শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জৈন্তাপুর জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. শামসুজ্জামানের সভাপতিত্বে ও নিজপাট ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আম্বিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহ্ মোহাম্মদ নজরুল ইসলাম। 

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সোহেল আহমেদ। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি অ্যাডভোকেট মাওলানা এহসান উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন ভূঁইয়া, আলেমে দ্বিন ও সমাজসেবক মাওলানা কুতুবউদ্দিন, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, চারিকাঠা মাদ্রাসার প্রিন্সিপাল মো. মামুনুর রশিদ বিলালসহ উপজেলার জাতীয় ইমাম সমিতির সদস্যবৃন্দ।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী