ছবি নিজস্ব
সারাদেশের মতো শনিবার (৫ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজারেও পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।
দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও ম্যাধমিক শিক্ষা অফিস। শনিবার সকাল ১০টায় উপজেলা কনফারেন্স হলে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম খান, কেন্দ্রীয় শিক্ষক সমিতির উপদেষ্টা মজির উদ্দিন আনসার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাওয়ান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান ও তথ্যসেবা কর্মকর্তা শিউলি বেগম।
সভায় মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষকের মর্যাদা তুলে ধরেন বক্তারা। এ সময় বক্তারা দেশের পট পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা অনভিপ্রেত উল্লেখ করে বলেন, এর দায় শিক্ষকদেরও রয়েছে। শিক্ষকরা রাজনীতিতে জড়ালে এমনটা হওয়ার আশঙ্কা থেকে যায়। একই সাথে এক শিক্ষকের বিরুদ্ধে অন্য শিক্ষক শিক্ষার্থীদের উস্কে দেন। বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মিলে ষড়যন্ত্র করায় এসব ঘটনা হয়েছে। শিক্ষার্থীদের ওপর কোনোভাবে দায় দেওয়া যাবে না।
এ সময় শিক্ষক নেতারা মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবি জানান।
জৈন্তা বার্তা/আরআর




