জৈন্তাপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে প্রধান শিক্ষককে বিদায়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে প্রধান শিক্ষককে বিদায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৪:২৯:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে প্রধান শিক্ষককে বিদায়

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে জাঁকজমকপূর্ণ এক বিদায়ী অনুষ্ঠানের মধ্যদিয়ে দীর্ঘদিনের প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানালো বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদায়ী অনুষ্ঠানটির আয়োজক ছিলো আসামপাড়া গুচ্ছগ্রাম ঠিকানা দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে একটানা প্রধান শিক্ষক হিসেবে চাকরী করেছেন মো আব্দুর রহিম। 

বর্তমানে তার অবসরজনিত বিদায়ের ফলে জাঁকজমকপূর্ণ এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।

শনিবার (৫ই অক্টোবর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর ২:০০ ঘটিকায় বিদ্যালয় মাঠে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মিরন মিয়ার সভাপতিত্বে ও কবির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান।

বিদায়ী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মো আব্দুর রহিম বলেন, উক্তো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ ৩৫ বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিনি এই আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্হার উন্নয়নে  সকল প্রাক্তণ শিক্ষার্থী সহ এলাকার সকলকে কাজ করার আহবান জানান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, রাংপানি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ডুলটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাবেক সেনা সদস্য সার্জেন্ট হারুণ অর রশিদ, ব্যবসায়ী তারা মিয়া,আবদুল মালেক, শ্রমিকদল নেতা নজির আহমেদ, আব্দুল মালেক ( আর্মি), নূর ইসলাম, কাবিল মিয়া,সোহেল আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ ছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো রফিকুল ইসলাম, মো সুমন মিয়া,আবু কালাম,বিল্লাল হোসেন,জয়নাল, সেলিম আহমেদ, আব্দুস শুক্কুর, নুরু মিয়া, এরশাদ আলি সহ অন্যান্যরা

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী