ছবি: নিজস্ব
গোলাপগঞ্জের নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে রেলি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।
সকাল ১১ ঘটিকায় পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও স্কুল মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণ অনুষ্ঠিত হয়। রেলি শেষে উপজেলা অডিটোয়ারামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী রাজিব মাহমুদ মিঠুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদারের সভাপতিত্বে ও একাডেমীক সুপারভাইজার জয়তুন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল মাওলা, আছিরগঞ্জ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হুদা, ফুলসাইন্দ দারুল কেরাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর, গোলাপগঞ্জ জামেয়া
ইসলামীয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরী, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আজাদ প্রমুখ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপনের জন্য আড়াই হাজার ফলজ,বনজ,ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করেন।
জৈন্তাবার্তা / জারা




