প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় পণ্য
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় পণ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন

প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় পণ্য

ছবি:সংগৃহীত


সিলেটে একটি প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমস্থ হযরত শাহপরাণ (রহ.) এর গেইট সংলগ্ন এলাকা থেকে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রাইভেটকার চালক পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে সুরমা গেইট  হতে খাদিম শাহপরাণ মাজারের গেইটের দিকে যাচ্ছিল বেপরোয়া গতির একটি প্রাইভেটকার।

হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের প্রধান ফটক সংলগ্ন ওভারব্রিজের নিচে সিলেট-তামাবিল মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লেগুনা গাড়িকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।  তখন পুলিশ ও স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করেন।

এসময় চালক কৌশলে পালিয়ে যায় এবং গাড়ির ভেতর থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ফয়জুল হাসান (৪৮) সিলেটের জৈন্তাপুর থানার হেমু নয়াগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। জিজ্ঞাসাবাদে ফয়জুল জানায়, পালিয়ে যাওয়া প্রাইভেটকার চালক ছিল জৈন্তাপুর থানার লামা শ্যামপুরের আলীম উদ্দিন (২৫)।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাইভেটকারের ভেতর থেকে ৪ হাজার ৩০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪ হাজার টাকা।

এ ঘটনায়  শাহপরাণ থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটক ও পলাতক উভয় ব্যক্তিকে আসামী করে মামলা করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী