জৈন্তাপুরে বজ্রপাতে নি হতদের পরিবারকে প্রশাসনের সহায়তা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বজ্রপাতে নি হতদের পরিবারকে প্রশাসনের সহায়তা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০২:১১:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বজ্রপাতে নি হতদের পরিবারকে প্রশাসনের সহায়তা

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে সম্প্রতি বজ্রপাতে নিহত দুইজনের পরিবারের সদস্যদের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তাদের নিকট এই সহায়তার অর্থ তুলে দেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

এসময় বজ্রপাতে নিহত নাহিদের বাবা নুরুল ইসলাম ও নিহত আব্দুল মান্নান মনাইয়ের ছেলে বাহার উদ্দিনের হাতে পরিবারপ্রতি ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন সরকারসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলায় ঝড়-বৃষ্টি চলাকালে দুপুর ১২টায় আগফৌদ এলাকায় নাহিদ (১৯) এবং দুপুর ২টায় ববরবন্দ এলাকায় ইজিবাইক চালক আবদুল মান্নান মনাই বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী