জয় দিয়ে রেকর্ডের আশা বাঁচিয়ে রাখলেন মেসিরা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

জয় দিয়ে রেকর্ডের আশা বাঁচিয়ে রাখলেন মেসিরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০২:৪২:০৬ পূর্বাহ্ন

জয় দিয়ে রেকর্ডের আশা বাঁচিয়ে রাখলেন মেসিরা

ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ২০২১ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ ইংল্যান্ড। ওই মৌসুমে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল ক্লাবটি। এমএলএসে এখন পর্যন্ত এটিই ছিল সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার রেকর্ড।

নিউ ইংল্যান্ডের সেই রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে মৌসুমের শুরু থেকেই লড়াই করছে মিয়ামি। শেষ সময়ে এসে অবশ্য নতুন ইতিহাস গড়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে মিয়ামি। তবে এখনো আশা বাঁচিয়ে রেখেছে দ্য হিরনরা।

রবিবার (৬ অক্টোবর) টরোন্টো এফসির বিরুদ্ধে ম্যাচটি ছিল রেকর্ড গড়ার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট। এই ম্যাচে হেরে গেলে অথবা ড্র হলেও এ মৌসুমে নিউ ইংল্যান্ডের রেকর্ড ভাঙার সম্ভবনা ভেস্তে যেতো মিয়ামির।

স্বস্তির বিষয় হলো, শেষ মুহূর্তের গোলে টরোন্টো এফসিকে হারাতে পেরেছে মিয়ামি। ফলে এমএলএসে নতুন রেকর্ড গড়ার আশা বাঁচিয়ে রেখেছে ক্লাবটি।

রবিবার টরোন্টোর ঘরের মাঠ বিএমও ফিল্ডে ১-০ গোলে জিতেছে মিয়ামি। ৯৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লিও কাম্পানা। লুইস সুয়ারেজের পাস থেকে বল নিয়ে গোল করেন তিনি।

৩৩ ম্যাচে মিয়ামির পয়েন্ট ৭১। চলতি মৌসুমে আর এক ম্যাচ বাকি আছে মিয়ামির। ওই ম্যাচ জিততেই হবে তাদের। তাহলে ক্লাবটির পয়েন্ট হবে ৭৪।সেক্ষেত্রে এমএলএসে নতুন ইতিহাস গড়তে পারে হিরনরা। নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টকে টপকে যাবে জেরান্ডো মার্টিনোর শিষ্যরা।

আগামী ২০ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইংল্যান্ডের মুখোমুখি হবে মিয়ামি। অর্থাৎ যাদের রেকর্ড ভাঙার জন্য এত লড়াই, সেই দলের বিপক্ষেই খেলতে হবে মৌসুমের শেষ ম্যাচ খেলতে হবে লিওনেল মেসিদের।

বুঝাই যাচ্ছে, মৌসুমের ওই ম্যাচে জয় পাওয়া মিয়ামির জন্য মোটেও সহজ হবে না। তবে যে দলে মেসির মতো তারকা আছেন, সে দল নতুন ইতিহাস লেখার আশা করতেই পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে