ছবি: নিজস্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটের জকিগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ ডাকবাংলো থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পৌর শহর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জকিগঞ্জ স্বাধীন বাংলাদেশ প্রথম মুক্তাঞ্চল চত্তরে এসে শেষ হয়।
মিছিল শেষে জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল হাসানের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহীন আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খালেদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল কাদির মেম্বার, নজরুল ইসলাম নজির নিজামরুল হক চৌধুরী, হাসান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুবেল আহমদ মাজেদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সামাদুর রেজা চৌধুরী, শাহীন আহমদ শিপু, জাকির আহমদ শিহাব আহমদ, রুয়েল আহমদ রাজস বিশ্বাস, হাসনাত আহমদ আরিফ মেম্বার, এনামুল হক সিস্তিত যুবদল নেতা মাসুক আহমদ ফয়ছল আহমদ আফতার সাজু আহমদ, কামরান, পৌর যুবদলের নেতৃবৃন্দ রিয়াজ আহমদ খালেদ আহমদ দুলাল আহমদ জাকির আহমদ, খায়রুল ইসলাম, জাবের, আহমদ রাসেদ আহমদ, কামরুল ইসলাম, জিবান আহমদ, লিমান আহমদ, লিমন আহমদ প্রমূখ।
এসময় জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে স্বাগত জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
জৈন্তাবার্তা / জারা




