লিডিং ইউনিভার্সিটিতে পর্যটন মেলার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে পর্যটন মেলার উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৭:১৯:২৪ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে পর্যটন মেলার উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে দ্বিতীয় একাডেমিক ভবন প্রাঙ্গনে মেলাটির উদ্বোধন করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগিব আলী। মেলা চলবে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

চতুর্থবারের মতো মেলাটির আয়োজন করে ‘লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব’। মেলার টাইটেল স্পন্সর হয়েছে খান অটোস। এছাড়া পৃষ্টপোষক হিসেবে রয়েছে ড্রিম এসোসিয়েট ও এইচবি এভিয়েশন ট্যুরিজম ইন্সটিটিউট। মেলায় সিলেটের ১০টি পর্যটন প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর অংশ নিয়েছে।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ট্রাভেলার অফ গ্রেটার সিলেট, গালিবার এক্সপ্রেস, নেক্সট ট্রাভেলার, ট্রি-টপ এডভেঞ্চার ফার্ম, ট্রাভেল সিলেট, সিটি এভিয়েশন একাডেমি, গ্রাসরুট ট্যুরিজম, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও মুসাফির ট্রাভেল এন্ড ট্যুরস।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অন্যান্য শিক্ষক ও লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিম প্রমুখ।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পর্যটন মেলা-২০২৪ একটি সুন্দর উদ্যোগ।এই মেলার মাধ্যমে আমরা আমাদের পণ্য ও সেবা সবার কাছে তুলে ধরতে পারছি। মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক। দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্যাকেজের অফার দিচ্ছে।’

আয়োজকরা জানান, সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার অনুষ্ঠানিকতা শেষ হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেস্ট ব্যান্ড হিসেবে উপস্থিত থাকবে। ঢাকা থেকে আগত ‘ব্যান্ড ব্ল জিন্স’। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে। এতে সবার জন্য উন্মুক্ত প্রবেশাধিকার রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী