সিলেট কা রা গা রে চলছে সাবেক এমপি মান্নানের চিকিৎসা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সিলেট কা রা গা রে চলছে সাবেক এমপি মান্নানের চিকিৎসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১০:১১:৪৫ পূর্বাহ্ন

সিলেট কা রা গা রে চলছে সাবেক এমপি মান্নানের চিকিৎসা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ কারাগারে থাকা অবস্থায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানসিকভাবে ভেঙে পড়ের। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ কারাগার থেকে এম এ মান্নানকে  সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের চিকিৎসকরা তাঁকে দেখছেন। জানা গেছে সাবেক পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থা আগের থেকে ভালো আছে।

এর আগে শনিবার এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম ও মেডিসিন বিভাগের পরামর্শক মাহমুদুর রহমান রকি সাবেক এ মন্ত্রীকে সিলেটে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

এ সময় চিকিৎসকরা জানান, তিনি শ্বাসকষ্টের রোগ ছাড়াও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলছিলেন, ‘দেশে আর এলাকার মানুষের জন্য এত কিছু করলাম, আজকে আমার এই অবস্থা। আমি যদি চোর হতাম, তাইলে তো পালাতাম।’

এ বিষয়ে  সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায়  বলেন- সাবেক এই মন্ত্রীর চিকিৎসা কারাগার হাসপাতালে বিশেষজ্ঞ দুজন চিকিৎসকের অধীনে চলছে। আগে থেকে তাঁর শারীরিক কন্ডিশন ভালো। তবে বার্ধক্যজনিত কারণে অনেক রোগে পেয়ে গেছে। প্রয়োজন দেখা দিলেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে। এর জন্য সকল প্রস্তুতি রয়েছে আমাদের।

এ ম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী