সিলেটে ভারতীয় পণ্যসহ আটক যুবদল নেতা কারাগারে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় পণ্যসহ আটক যুবদল নেতা কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১১:০১:৫৫ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় পণ্যসহ আটক যুবদল নেতা কারাগারে

প্রতীকী ছবি


সিলেটে চোরাই পণ্যসহ আটক যুবদল নেতা ফয়জুল ইসলামকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ফয়জুলের বিরুদ্ধে সিলেট শাহপরাণ থানার উপ-প‌রিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সেই মামলায় ফয়জুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। ফয়জুল জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তি‌নি জৈন্তাপুরের হেমু নয়াগ্রামের বা‌সিন্দা।

পুলিশ জানায়, শ‌নিবার বিকেলে শাহপরাণ থানাপু‌লিশের এক‌টি টহল দল সিলেট-তামা‌বিল মহাসড়কের সুরমা গেট থেকে শাহপরাণ মাজার গেটের দিকে যা‌চ্ছিল। মাজার গেটের সামনে পুলিশের গাড়ি দেখে জৈন্তাপুরের দিক থেকে আসা এক‌টি প্রাইভেট কার দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাজার গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। পরক্ষণে প্রাইভেট কারের চালক দ্রুত পালিয়ে যান। তবে প্রাইভেট কারে থাকা যুবদল নেতা ফয়জুল ইসলামকে ভারতীয় অবৈধ প্রসাধনীসহ আটক করেন স্থানীয় লোকজন।

পরে পুলিশ এসে প্রাইভেট কার তল্লাশি করে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৪ হাজার ৩০০টি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪ হাজার টাকা। এ সময় জব্দ করা হয় প্রাইভেট কারটিও। পুলিশের দায়েরকৃত মামলায় কারচালককেও আসামি করা হয়েছে।

শাহপরাণ থানার প‌রিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য রবিবার সন্ধ্যায় বলেন, আদালতের নির্দেশে ফয়জুলকে (রবিবার) বিকালে কারাগারে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। অন্যদিকে পলাতক কারচালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী