সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ছবি:সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৭ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে জানাননি তিনি।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। নজিবুরকে সোমবার ঢাকার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
আগের দিন শনিবার রাতে সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গত কয়েকদিনে আরও কয়েকজন সাবেক সচিব গ্রেপ্তার হয়েছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




