জৈন্তাপুর ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১২:২৭:০৫ অপরাহ্ন

জৈন্তাপুর ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয় মাধ্যমিক  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫১ তম গ্রীষ্মকালিন  জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ই অক্টোবর)  বেলা ১১:০০ ঘটিকায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এবারে তিনটি ইভেন্টে উপজেলার ২৩টি মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইভেন্ট গুলো হলো কাবাডি,দাবা ও সাঁতার প্রতিযোগিতা। 

প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পুকুড়ে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনী, উপজেলা  একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বিভিন্ন মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, ক্রীড়া শিক্ষক সহ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা।

আগামীকাল ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর দ্বিতীয়  দিনে দাবা ও কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী