সিলেট ও সুনামগঞ্জে ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ টক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০২:৫১:২৯ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ টক


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের পণ্য আটক করা হয়েছে।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৪০৭০ কেজি ভারতীয় চিনি, ১৩ পিস লেহেঙ্গা, ৭ পিস শাড়ি, ৬৬৫৪ পিস বিভিন্ন প্রকার চকলেট, ৮৮ বোতল অলিভ ওয়েল, ১৬৪ পট বাটার, ৮টি গরু, ১টি মোটরসাইকেল, ৪,২৬০ কেজি বাংলাদেশি রসুন, ১৩৫ কেজি শিং মাছসহ অন্যান্য চোরাচালানের পণ্য আটক করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৮ লক্ষ ৬০ হাজার ১৮০ টাকা। 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের পণ্য আটক করা হয়। আটককৃত পণ্য স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী