জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে বাজার মনিটরিং জ রি মা না আদায়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে বাজার মনিটরিং জ রি মা না আদায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৩:১৮:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে বাজার মনিটরিং জ রি মা না আদায়

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে কাঁচাপন্য ও ভোগ্যপন্যের দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার ( ৭ অক্টোবর)  দুপুরে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সিলেট জেলা কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তারা মনিটরিং এ অংশগ্রহণ করেন।

শুরুতে জৈন্তাপুর উপজেলা সদরের দৈনন্দিন কাঁচাপন্যের বাজার ও ভোগ্যপন্যের দোকান মনিটরিং করা হয়। এ সময় কাঁচাপণ্যের দোকান গুলোতে মূল্য তালিকা না থাকা ও ক্রয়মূল্যের সঠিক রিসিট প্রদর্শন করতে না পারায় কয়েকটি দোকান মালিককে কৃষি বিপনন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়। 

পরে জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলা বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।  এ সময় বেশ কয়েকটি ভোগ্যপন্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পন্য প্রদর্শন,পলিথিন রাখা ও নোংরা পরিবেশের কারণে বিভিন্ন অংকে জরিমানা আদায় করে প্রশাসন। এ সময় বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দদের আগামী এক সপ্তাহের ভিতর প্রতিটি কাঁচাপন্য, মাছের দোকান সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান গুলোতে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়মূল্যের রিসিট সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হুমায়ন কবির, কৃষি বিপনন কর্মকর্তা মো সাইদুর রহমান, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, জৈন্তাপুর ভূমি অফিসের কম্পিউটার অপারেটর মো ইকরামুল করিম সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স সহ অন্যান্যরা মনিটরিং এ অংশ নেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী