বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৭:৩৫:৫৫ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


স্বচ্ছতা, জবাবদিহিতা ও সার্বজনীন সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব অফিসে সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি সাংবাদিক এ কে এম তুহেম। তিনি বক্তব্যে বলেন, বিশ্বনাথ উপজেলার গণমানুষের সংগঠন হিসেবে উপজেলা প্রেসক্লাব ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। গঠনের পর থেকে পরিচিতির পাশাপাশি বিশেষ কোন গোষ্ঠীর তাবেদার হিসেবে কাজ না করায় এই খ্যাতি অর্জন সম্ভব হয়েছে। আমরা কোন দলের -কোন বিশেষ গোষ্ঠীর ঠিকাদার নিয়োগ বা দলের ঠিকাদারি করে সাংবাদিকতা করতে চাইনা। সমাজের আয়না হিসেবে সকল মানুষের সাংবাদিক হিসেবে কাজ করার অঙ্গীকার আমাদের উল্লেখ করে বক্তব্য রাখেন তিনি।

সভয় আসন্ন শারদীয় দূর্গা পূজায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ হয়। এছাড়া সহ সহসভাপতি এ কে এম তুহেম এর প্রবাস যাত্রায় তার দীর্ঘায়ু উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করেন সহকর্মীবৃন্দ। 

উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক, কবি এস. পি সেবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য মো: ছালেক উদ্দিন ও আনোয়ার হোসেন। 

আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল এর ছোট ভাই  মোঃ খসরু মিয়া, সংগঠক এস এম রফিক আহমদ, লাদেন মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী