আমি সিস্টেম বদলে দিতে চাই: বিশ্বনাথ থানার ওসি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

আমি সিস্টেম বদলে দিতে চাই: বিশ্বনাথ থানার ওসি

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন

আমি সিস্টেম বদলে দিতে চাই: বিশ্বনাথ থানার ওসি

ছবি: নিজস্ব


দালাল ও সিন্ডিকেট মুক্ত রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি রুবেল মিয়া। তিনি বলেন, আমি সিস্টেম বদলে দিতে চাই। নাগরিক প্রয়োজনে ধনী দরিদ্র সকল শ্রেণীর মানুষের জন্য থানার দরজা খোলা রয়েছে। কিন্তু কোন দালালের স্হান আমার থানায় হবে না। যার যার প্রয়োজনে সরাসরি থানায় এসে নিজ নিজ কাজ সম্পাদন করতে পারবেন। কোন দালাল নিয়ে থানায় প্রবেশ করা থেকে উপজেলাবাসীকে বিরত থাকার আহবান জানাচ্ছি। আমার কাছে ধনী দরিদ্রের প্রার্থক্য নেই।

সোমবার (৭ অক্টোবর)  সন্ধ্যায় বিশ্বনাথে কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন অফিসার ইনচার্জ।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সহসভাপতি এ কে এম তুহেম,  সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া,  সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক, কবি এস. পি সেবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য মো. ছালেক উদ্দিন ও আনোয়ার হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী