ছবি: নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জে গত ২৪ ঘন্টার অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
রোববার বিকেলে পিয়াইন নদীতে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, দেড়শ ঘনফুট বালুসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- কোম্পানীগঞ্জের মধ্য রাজনগর গ্রামের শহিদ মিয়ার পুত্র জয়নাল মিয়া, মৃত শুকুর আলীর পুত্র রমজান আলী ও বটেরতল গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র রফিকুল ইসলাম। এ ঘটনায় গতকাল সোমবার আটক তিনজনসহ ৩৫জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
এদিকে, রোববার রাতে দক্ষিণ রাজনগর গ্রাম থেকে সুমন আহমদ নামে নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের সামছুল ইসলাম সামছুর পুত্র।
অপরদিকে, সোমবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মধ্য রাজনগর গ্রামের শফিকুর রহমানের পুত্র সেলিম মিয়া, মৃত আব্দুল জব্বারের পুত্র ওসমান মিয়া, ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মৃত মুজিবুর রহমানের পুত্র রাজন মিয়া, নোয়াগাঁও গ্রামের মনির আলীর পুত্র অফিক মিয়া এবং পাড়ুয়া লামাপাড়ার আলী আহমেদের পুত্র নুরুল আমিন।
এ বিষয়ে ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




