কারাগার থেকে ওসমানী হাসপাতালে এম এ মান্নান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কারাগার থেকে ওসমানী হাসপাতালে এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০২:২৭:৪৪ পূর্বাহ্ন

কারাগার থেকে ওসমানী হাসপাতালে এম এ মান্নান

ছবি সংগৃহীত


সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় সাবেক পরিকল্পনা এম এ মান্নানকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনায় তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর ডায়াবেটিস ও হার্টের সমস্যা থাকায় মেডিক্যাল চেকাপের জন্য সকাল ১০টায় ওসমানী হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করেন। তার নিরাপত্তায় জেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে বার্ধক্যজনিত কারণসহ অন্যান্য অসুস্থতায় কারাগার থেকে হাসপাতাল পাঠানো হয়। চিকিৎসকরা তার অবস্থা দেখে ভর্তি করার পরামর্শ দেন।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে বলেও জানান সৌমিত্র চক্রবর্তী।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে এম এ মান্নান অসুস্থ বোধ করলে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ওই দিন বিকেল সাড়ে ৩টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী