জকিগঞ্জে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

জকিগঞ্জে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভা

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০২:৩৯:৫৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভা

ছবি নিজস্ব


‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’- এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদের সঞ্চালনায় অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন   জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার খলিল উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি ভট্টাচার্য, উপজেলা সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান কুদরত উল্লাহ প্রমুখ।

অবহিতকরণ সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ ও ডা. পার্থ সারথি ভট্টাচার্য এ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, আগামী ২৪ অক্টোবর থেকে জকিগঞ্জের সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে।

মোট ১৮ দিন এই টিকাদান কর্মসূচি চলবে। টিকা গ্রহণে উপযুক্ত মেয়েরা Vaxepi অ্যাপ অথবা ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা মনোনীত টিকাদান কেন্দ্রে এইচপিভি টিকা নিতে পারবে।

জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এর প্রতিষেধক টিকাদান কর্মসূচি, যা একটি যুগান্তকারী উদ্যোগ। এই কর্মসূচির লক্ষ্য হলো, দেশের লাখ লাখ মেয়েদেরকে জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করার মাধ্যমে তাদের স্বাস্থ্য ও ভবিষ্যত সুরক্ষিত করা। প্রতি বছর হাজার হাজার নারীর জীবন কেড়ে নেয় এই জরায়ুমুখ ক্যান্সার।

অবহিতকরণ সভায় জাতীয় ও গুরুত্বপূর্ণ এ কর্মসূচি শতভাগ সফল করতে সকল পেশাজীবী ও সচেতন নাগরিকদের প্রতি সহযোগিতার অনুরোধ জানানো হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী