গোয়াইনঘাটে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মা ন ব ব ন্ধ ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৫:০৮:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল তিনটায় শহীদ মিনার প্রাঙ্গণে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক জুবায়ের আহমদ, হানিফ উদ্দিন ও পিন্টু চক্রবর্তীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড়শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম,জিল্লুর রহমান,কবির আহমদ,মামুনুর রশিদ,সালেহ আহমদ,তাজ উদ্দিন ,আব্দুস শুকুর,সামসুল ইসলাম,জিয়াউর রহমান,মনজুর আহমদ,সাহাব উদ্দিন,সোহেল আহমদ,ইমাম উদ্দিন,নুরুল ইসলাম কাজল দাশ,নুরুল হুদা,মোস্তাক আহমদ, ইসমত আরা, আসপিয়া সুলতানা প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। তাই ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী