বিশ্বনাথে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৫:৩১:২৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথে উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর ) বেলা সাড়ে ৩টায় বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল-মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিষ্ঠান আয়োজনে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের ছোবল থেকে কিশোর- কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশী বেশী ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেশী করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হতে হবে। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা প্রকাশ করেন।

রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন একাডেমিক সুপার ভাইজার আবদুল হালিম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রতিযোগিতায় অংশগ্রহনকারি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী