সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৬:৪৫:২৭ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ছবি: নিজস্ব


সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।  সোমবার সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে প্রায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি, প্রতাপপুর বিওপি, সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, গরু, চিনি ৬০৪০, পোস্তদানা, জিরা, মদ, বিয়ার, মাহিন্দ্রা ১টি এবং বাংলাদেশি রসুনসহ অন্যান্য মালামাল করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৫ লক্ষ ৩৪ হাজার ১ শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী